কাটছে কেমন – নাজমুস সাকিব লাবিব

কাটছে কেমন

 

কাটছে সময় যেমন করে

সুর থেকে যায় তাল কেটে

দৌড়ের ওপর কাটছে সবই

শেভ করি, যায় গাল কেটে।

দিন শুরু হয় আন্ডা ভেজে

কাটছি আঙুল ঝাল কেকে

গোসল দ্রুত সারতে গিয়ে

যাচ্ছে গায়ের ছাল কেটে।

জামা-কাপড় পাইনা খুঁজে

গেঞ্জি বানাই শাল কেটে

খাওয়ার সময় পাইনা বাসন

গ্লাস বানাই থাল কেটে।

নামলে পথে যে যার মত

নেয় পকেটের মাল কেটে

ইচ্ছা করে মাথায় মারি

পথের গাছের ডাল কেটে।

টিকে থাকাই কঠিন বিষয়

নানান কুটিল ‘চাল’ কেটে

মুক্ত হতে পারবো কি এই

কাটাকাটির জাল কেটে?

এমনভাবে যাচ্ছে আমার

আজকে এবং কাল কেটে

এই অভিযোগ দায়ের করে

আনবো কুমির খাল কেটে।

 

নাজমুস সাকিব লাবিব, শিক্ষার্থী

Share

Add Your Comments

Your email address will not be published. Required fields are marked *