১। দোকানে তেল কিনতে গেছে হাবু, তেলের বোতল হাতে নিয়ে দোকানদারকে বলল, ‘তেলের সঙ্গে ফ্রি উপহার কই?’
দোকানদার বলল, ‘তেলের সঙ্গে কোম্পানি তো কোনো উপহার দেয় না’
হাবু রেগে বলল, ‘কী মনে করছেন আমি কি পড়তে পারি না?’
দোকানদার অবাক হয়ে বলল, ‘কী বলেন ভাই?’
হাবু বলল, ‘এই দেখুন তেলের বোতলের গায়ে লেখা আছে, কোলেস্টেরল ফ্রি! কই সেটা আমাকে দিন!
২। রাস্তায় কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছে। দেখে শুনে খুব ঘাবড়ে গেল রহিম।
করি, ভরসা দেওয়ার জন্য বলল, ‘এত ভয় পাচ্ছিস কেন?’
রহিম বলল, ‘ভয় পাব না কেন? দেখছিস না, কীভাবে ঘেউ ঘেউ করছে।
করিম বলল, ‘আরে প্রবাদ আছে না, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না। রহিম বলল, ‘প্রবাদ তুই জানিস, আমিও জানি, কিন্তু কুকুর গুলো কি জানে?
দু’জন অকিধনীর কথোপকথন-
৩। প্রথম অতিধনী: গতকাল একটু ব্যাংকে গিয়েছিলাম। প্রথম অতিধনী: একটা লোনের ব্যাপারে কথা বলতে। দ্বিতীয় অতিধনী: তাই নাকি? তো কত টাকা লোন ধরকার তোমার?
দ্বিতীয় অতিধনী: কেন?
প্রথম অতিধনী: লোন আমার না ব্যাংকের দরকার।
৪। এক বৃদ্ধ শিকারি গেছে বনে। হঠাৎ সামনে পড়ল এ বাঘ। শিকারির হাত থেকে খসে পড়ল বন্দুক। বাঘ বলল, ‘জনাব, আমি আপনার রক্ত খাব’ বৃদ্ধ বলল, ‘আমি বুড়ো হয়ে গেছি। আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে। মাফ করে দেওয়া যায় না?’ বাঘ বলল, ‘আমি মাঝেমধ্যে কোল্ড ড্রিংকসও খাই।’
৫। ডাক্তার ও রোগীর মাঝে কথোপকথন-ডাক্তার: কী হয়েছে আপনার? রোগী: আমি আমার বাসার চাবি ভুট্টো গিলে ফেলেছি। ডাক্তার: বলেন কী? কতদিন আগে এটা হয়েছে? রোগী: প্রায় দুই মাস। ডাক্তার: তো এতদিন আসেননি কেন? রোগী: একটা নকল চাবি ছিল। এখন ওটাও গিলে ফেলেছি।
৬। দুইজন চোর কারাগারের মধ্যে কথা বলছে।
প্রথম চোর: তুমি কারাগারে এল কীভাবে?
দ্বিতীয় চোর: ব্যাংক ডাকাতি করতে গিয়ে।
প্রথম চোর: ও তাহলে টাকা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছ।
দ্বিতীয় চোর: না, টাকা চুরি করার পর ব্যাংকে টাকা গুলো গুনছিলাম।
৭। নামী রেস্তোরাঁয় গিয়ে এক লোক ওয়েটারকে কিছু টাকা দিল। ওয়েটার খুব খুশি হয়ে সালাম ঠুকে বলল, ‘স্যার, আপনার জন্য কী সন্ধায় একটা টেবিল রিজার্ভ করবো?
লোকটি বলল, ‘আরে, না না’
ওয়েটার অবাক হয়ে বলল, ‘তাহলে?’ লোকটা বলল, ‘শোনো সন্ধায় আমি কিছু বন্ধুকে নিয়ে আসবো তখন তুমি আমাকে বলবে, একটা টেবিলও খালি নেই।’
৮। চাকরির ইন্টারভিউ চলছে-
প্রশ্নকর্তা বললেন, আমরা কাউকে চাকরি দেওয়ার পূর্বে দু’টো নিয়ম ফলো করি।
চাকরি প্রার্থী বললেন, ‘কী কী, স্যার?’
প্রশ্নকর্তা বললেন, ‘আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাহিরে রাখা ম্যাটে জুতার তলা মুছে এসেছেন?
চাকরি প্রার্থী বললেন, ‘জি স্যার’
প্রশ্নকর্তা হাসলেন আর বললেন, ‘আমাদের নিয়ম হলো বিশ্বাস যোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাহিরে কোন ম্যাট ছিল না।’
৯। জনতা এক পকেটমারকে পাকড়াও করে থানায় নিয়ে এসেছে
কয়েকজন আবার ছবি তুলছে, ভিড়িও করছে পকেটমার বলল, ‘ভাই একটা অনুরোধ আছে। ছবি তোলেন, ভিডিও
করেন, ভালো কথা। কিন্তু আমি চাইনা আমার শশুরবাড়ির কেউ জানুক যে আমি একজন পকেটমার।’
পুলিশ বলল, ‘কেন?’
পকেটমার কাচুমাচু করে বলল, ‘কারন ওরা জানে আমি এলাকার ডাকাত সর্দার।’
১১। কয়েকটা ছোট ছেলে করিম সাহেবের বাড়ির সামনে খেলতেছিল
করিম সাহেব বলল, ‘বাচ্চারা, খেলাধুলা করা ভালো কথা কিন্তু গাড়ির কাচ যেন না ভাঙে।’
বাচ্চাগুলো থেকে একজন বলল, ‘আঙ্কেল আপনি চিন্তা করবেন না বারন আমরা আপনার গাড়ির কিছু নষ্ট করবো না।’
করিম সাহেব বলল, ‘ভালো কথা’
বাচ্চাগুলোর মধ্য থেকে একজন আবার বলল, ‘আঙ্কেল আমরা আপনার টার্গেট করেছিলাম কিন্তু এখন আপনার বাসার
জানালার কাচ আমাদের টার্গেট।’
শিক্ষার্থী- ফাইয়াজ বিন জিয়া , এস এস সি – ২০২৭ ব্যাচ
