আমার স্বপ্ন

আমার স্বপ্ন

ফয়সাল বিন ফারুখ

োট বেলাতেই আমি সবার থেকে আলাদা ছিলাম আমি নিজের কল্পনার জগতে হারিয়ে যেতাম। সবসময় শুনে এসেছি যে ‘স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না’ তেমনি আমার বয়স যখন ৭/৮ বছর হবে তখন আমি অনেক স্বপ্ন দেখতাম। কার্টুন বা সিনেমা দেখে আমি নিজেকে কল্পনা করতাম। ক্লাসে ম্যাডাম বা স্যার কোন কিছু বুঝাচ্ছে আমার সেদিকে কোন মনযোগ নেই। পরে আমাকে যখন পড়া জিজ্ঞেস করা হতো আমি পারতাম না। আমার মা আবার প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার মায়ের কাছে এসে ম্যাডাম বা স্যার বলতেন নাফিসের তো ক্লাসে একটুও মনোযোগ থাকেনা পরে বাসায় এসে বকা শুনতে হতো। মা বলে ‘তোর জন্য আমি এত কষ্ট করছি কিন্তু তুই আমার মান-সম্মান সবশেষ করে দিবি’ আমি এ পর্যন্ত অনেক স্বপ্ন দেখেছি একটি স্বপ্ন হলো ফ্লাইং জেট (FLYING JET) এটি আমার সবচেয়ে প্রিয় মুভি। আমি নিজেকে ফ্লাইং জেট কল্পনা করতাম যে আমি ফ্লাইং জেট হয়ে মানুষেকে বাঁচাচ্ছি। এই স্বপ্ন পূরণ করতে আমি কত কিনা করেছি আমি খাট থেকে লাফ দিতাম। একবার তো এমন হয়েছে আমি ছাদ থেকে লাফ দিতে গিয়েছিলাম সেসময় আম্মু এসে আমাকে বাঁচায় আমি একটুর জন্য বেঁচে যাই। আমি কি জানতাম যে আমি আমি উড়তে পারবো না? পরে বুঝতে পারলাম শুধু এটাই নয় আমার আরও অনেক স্বপ্ন ছিল। আমার আরো স্বপ্ন হলো রোলস রয়েস (ROLLS ROYCE) আমার একটি আছে YOUTUBE CHANNEL সেটির নাম “FBF Nafis” আমার আরও একটি ছিল সেটি ব্যান হয়ে গেছে। আমি ইউটিউবিং যখন শুরু করি তখন থেকে আমি কল্পনা করতাম যে আমার রোলস রয়েস আছে। আমার পিছনে ৮/১০ টা বডিগার্ড (BODY GUARD) ঘুরতে কেউ আমাকে বিরক্ত করলে আমি তাদের কল দিতাম তারা চরে আসত ১৩ বছর পূর্ণ হয়ে গেছে আমার কিন্তু আমি এখন ও এটি ভাবি আমি জানি এটি কখনো পূরণ হবে না। তবে আমার একটা বড় স্বপ্ন আছে যা একদিন না একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। আর আমি তা পূরণ করব ইনশাআল্লাহ। আমার স্বপ্নটি হল একবার হজ বা ওমরাহ্ করা অর্থাৎ আল্লাহ ঘর পবিত্র কাবা শরীফ দেখা আমার আব্বু যখন সৌদি আরব থেকে চলে আসে তখন আমার আম্মু বলল, ‘তোর আব্বু নিতে না পারলে কি হয়েছে, তুই একদিন আমাদের নিবি।’ আমার বড় খালামনি যিনি আমার সবচেয়ে কাছের জনের মধ্যে একজন তিনি আমার প্রতিনিয়ত অনুপ্রেরণা দিতেন। আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি আর এটাও দোয়া করি যেন আল্লাহ প্রতিটি মুসলমানকে একবার হজ বা ওমরা করার তৌফিক দান করুক। আমিন।

 

Share

Add Your Comments

Your email address will not be published. Required fields are marked *