একগুচ্ছ ছড়া – তাহসিন আহমেদ

পড়তে বসলে

পড়তে বসলে মশা তোরা

ছুটে আসিস ঘরে,

মেজাজটা তখন খারাপ করে

কানের সামনে ভোঁ ভোঁ করে।

কয়েল ছাড়া যাস না তোরা

হয়েছে বড় মুশকিল,

তোদের এবার ধরতে পারলে

মারবো কেশে কিল।

রক্ত খাস খা তোরা

বাধা দেব না,

তবু তোরা কানের সামনে

ভোঁ ভোঁ করিস না।

 

সেরা স্কুল

ফেনী জেলার সেরা স্কুল

পাইলট হাই ভাই।

তাই তো আমরা প্রতিদিনই

পাইলট স্কুলে যাই।

ফেনী জেলায় আছে

অনেক স্কুল ভরা।

পড়ালেখায় চিন্তা ভাবনায়

আমাদের স্কুস সেরা।

বাড়ির কাজ শ্রেণির কাজ

নিয়মিত করি।

একদিন পড়া না পারিলে

লজ্জাতে যাই মরি।

ফেনী জেলার মনোরম পরিবেশে

আমাদের স্কুলখানি,

এই স্কুলে পড়ালেখা করে

কতজন হয়েছেন গুণী।

এই স্কুলে পড়ে আমি

মানুষ হবো ভাই।

তাই তো আমি শিক্ষক-শিক্ষিকাদের

আশীর্বাদ পেতে চাই।

রান্না

হাঁটিমের মধ্যে শুনেছিলাম

লাল মোরগের গোস্ত।

লবণ এসে বলল হায়

কেমন আছ দোস্ত?

একটু পরে আদা বলে

ভালো আছ দাদা?

মরিচ এসে কলল ইশ

তোমার গায়ে কাঁদা।

এমন সময় সবার চোখে

উতাল পাতাল কান্না,

অনেক কষ্টে হয়ে গেলো

তরকারিটা রান্না।

মশা

এই যে দেখো মশা

রক্ত খাওয়া যার নেশা,

জন্ম তার ড্রেনে

বৃদ্ধি থাকে ব্রেনে।

মশার থেকে বাঁচতে হলে

কয়েল জ্বালাও তবে,

ঘুমোতে গেলে দেরি না করে

মশারি টাড়াও সবে।

 

তাহসিন আহমেদ, শিক্ষার্থী।

Share

Add Your Comments

Your email address will not be published. Required fields are marked *