তারাও তো মানুষ
তারাও তো মানুষ
যাদের পরণে নেংটি পরা
গায়ে জড়ানো চাদর;
তারা থাকে ফুটপাতে-রাজপথে
দুঃখ দারিদ্র নিয়ে
সারাটি জীবন ধরে;
তারাও তো স্বপ্ন দেখে
দুবেলা দু-মুঠো ভাত
আর অল্প কিছুর স্বাদ।
তারা তো চায় না অট্টালিকা, প্রাসাদ
শুধু চায় আকশা ঢাকার স্থান,
তবু কেল তাদের এত অসম্মান?
তারাও তো ভালোবাসে
প্রকৃতির সব সৌন্দর্যকে
যা আছে ভালো সব
তারা তো চায় না লুটে নিতে,
অট্টালিকার মান।
তবু কেন তাদের এত অসম্মান?
মোঃ আবদুল মুকিত, শিক্ষক, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী।