ফেনী পাইলট হাই স্কুল – মীর আরিয়ান হোসেন

ফেনী পাইলট হাই স্কুল

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। এই স্কুলটি ফেনী শহররের অন্যতম সরকারি বিদ্যালয়। ফেনীর মহকুমা প্রশাসক মৌলভী আহম্মদ এম এ ১৮৮৬ সালে বিদ্যালয়ের প্রথম ভবন তৈরী করেন। এরপর ১৮৮৬ সালেই নবীনচন্দ্র সেন বিদ্যালয়টি উদ্বোধন করেন। ১৯৬৭ সনের ১৫ আগস্ট বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। ১৬০০ এর বেশি শিক্ষার্থী ও ৫০ জন শিক্ষক, ২ জন সহকারী প্রধান শিক্ষক ও ১ জন প্রধান শিক্ষক নিয়ে বিদ্যালয়টি পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয়টি দুইটি শিফটে পরিচালনা হয় এবং এগুলোর নাম হচ্ছে প্রভাতি ও দিবা। বর্তমানে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ৭টি ক্লাব রয়েছে, সেগুলো হলো- আইসিটি ক্লাব, বিজ্ঞান ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেটিং সোসাইটি, ইংলিশ ক্লাব, স্কাউট, রেড ক্রিসেন্ট। পাকিস্তান আমলে সারা পাকিস্তানের উল্লেখযোগ্য কয়েকটি স্কুলকে ব্রিটিশ শিক্ষা প্রকল্প ‘পাইলট প্রজেক্টের’ আওতায় আনা হয়। এর মধ্যে ‘ফেনী পাইলট হাই স্কুল’ ও ছিল। পাইলট প্রজেক্টের আওতায় সকল স্কুলের নামের সঙ্গে পাইলট যুক্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় স্কুলটি ব্রিটিশ আর্মি ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি বিমান বোমা হামলা চালানোর সময় একটি বোমা স্কুলের উত্তর পাশের লাল রঙের মূল ভবনটির পাশে পড়ে। ফলে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

চলাকালীন সময়েও এটি পাক আর্মির ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। পাকআর্মি এসময় স্কুলের গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র ধ্বংস হয়। পাক আর্মি ঐসময় স্কুলটিকে টর্চার সেলে পরিণত করেছিলো। স্কুলটির উত্তর-পূর্ব দিকে একটি অচিহ্নিত গণকবর রয়েছে। এছাড়া দক্ষিন পাশে ছাত্রাবাসের পাশে জলাপূর্ণ স্থানটিতেও গণকবর রয়েছে। বিদ্যালয়ে লাল রঙের দ্বিতল মূল ভবনটি এখন পরিত্যক্ত। আগে এটিই ছিল প্রশাসনিক ভবন। এখন পাশের তিনতলা বিশিষ্ট নতুন ভবনটিতে প্রশাসনিক কার্যক্রম স্থানান্তর করা হয়েছে। এর ঠিক বিপরীত দক্ষিন পার্শ্বে রয়েছে বিদ্যালয়ের ‘এসেম্বলি হল’। মাঝে রয়েছে বিশাল মাঠ। এসেম্বলি হলের পূর্ব পার্শ্বে রয়েছে প্রধান শিক্ষকের বাস ভবন এবং এর পূর্ব পার্শ্বে রয়েছে আরেকটি ভবন। নাম ‘বিজ্ঞান ভবন’। এখানেও পাঠ কার্যক্রম পরিচালিত হয়। বিদ্যালয়ের ছাত্রাবাসটি রয়েছে প্রধান শিক্ষকের বাস ভবনের দক্ষিন পার্শ্বে।

এ বিদ্যালয়ে অধ্যয়ন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। বিখ্যাত ব্যাক্তিবর্গ এ বিদ্যালয়ে অধ্যয়ন করে গেছেন। আমরা সকলে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার জন্য ভালো রেজাল্ট করার চেষ্টা করব। পাইলট স্কুলের স্মৃতি বুকে ধারণ করে দেশে বিদেশে ছড়িয়ে পড়ব।

 

মীর আরিয়ান হোসেন, শিক্ষার্থী, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

 

Share

Add Your Comments

Your email address will not be published. Required fields are marked *